তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বেশ কিছু দিন যাবৎ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পরিবর্তন দেখা যাচ্ছিল ৷ তার সাম্প্রতিক কিছু বক্তব্যে দল ও সরকার বিব্রতকর অবস্থায় পড়েছে ৷ সেজন্য তাকে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী ৷
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ এসব কথা বলেন ৷
এসময় তিনি বলেন, তার স্বাক্ষরিত পদত্যাগপত্রটি তার জনসংযোগ কর্মকর্তা গিয়াস উদ্দিন কিছুক্ষণ আগে মন্ত্রিপরিষদে জমা দিয়েছেন ৷
মন্ত্রী বলেন, প্রতিমন্ত্রী হিসেবে তিনি আমাকে সহযোগিতা করে এসেছেন ৷ সেজন্য তার মঙ্গল কামনা করছি ৷
মন্ত্রী আরও বলেন, তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ৷ জেলা আওয়ামী লীগের পদ থাকা না থাকা নিয়ে সিদ্ধান্ত নেবে জেলা আওয়ামী লীগ ৷
প্রতিমন্ত্রী মুরাদ দাবি করেছেন প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেই বক্তব্য দিচ্ছেন এ বিষয়ে মন্ত্রী বলেন, উনি যে সব বক্তব্য দিয়েছেন সে বক্তব্যগুলো দল, সরকার বা প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করেই দিয়েছেন ৷