খবরের চোখ
সব সময়

ভারত-বাংলাদেশ সম্পর্ক ব্যাপক ও প্রাণবন্ত – ভারতের রাষ্ট্রপতি

0

- Advertisement -

ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ ভারত-বাংলাদেশ সম্পর্ককে ব্যাপক এবং প্রাণবন্ত বলে বর্ণনা করে বলেছেন, আমরা যোগাযোগের ওপর জোর দিচ্ছি ৷

ভারতের রাষ্ট্রপতি বলেন, ভারতের উন্নয়ন অংশীদার বাংলাদেশ ৷ ভারত-বাংলাদেশের মধ্যে অংশীদারত্ব ব্যাপক এবং প্রাণবন্ত ৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে তাঁর হোটেল স্যুটে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন ৷
সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন ৷

- Advertisement -

ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ আরও বলেন, তিনটি মেগা ইভেন্ট উদযাপনে অংশীদার হতে পেরে তিনি খুবই খুশি ৷

তিনি বলেন, বাংলাদেশ যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে, এমন একটি সময়ে তিনি এই অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দিত ৷ সূত্র বাসস

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.