খবরের চোখ
সব সময়

প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন হাসান ফয়েজ সিদ্দিকী

0

- Advertisement -

দেশের ২৩ তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ৷ সংবিধানের ৯৫(১) ধারা অনুযায়ী আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ নিয়োগ দেন ৷

এ বিষয়ে শিগগিরই গেজেট প্রকাশ করবে আইন মন্ত্রণালয় ৷

হাইকোর্টের নিয়মিত বিচারপতি থাকা সত্ত্বেও ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় বাদ পড়া ১০ জন বিচারপতির একজন হাসান ফয়েজ সিদ্দিকী ৷
২০০৯ সালে হাইকোর্টের বিচারপতি হিসেবে তিনি আবার পুননিয়োগ পান ৷
২০১৩ সালের ৩১ মার্চ হাসান ফয়েজ সিদ্দিকী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান ৷

- Advertisement -

২০১৫ সালের ৩০ এপ্রিল থেকে তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করছেন ৷

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর অবসরে যাবেন ৷

১৯৮১ সালে ঢাকা জজ কোর্টে আইন পেশায় যোগ দেন হাসান ফয়েজ সিদ্দিকী ৷ ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৯ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি ৷ তার বড় ভাই বিচারপতি আবু বকর সিদ্দিকী আপিল বিভাগের বিচারপতি থেকে অবসরে গিয়েছেন ৷

আব্দুর গফুর মোল্লা ও নূরজাহান বেগম দম্পতির সন্তান হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন ৷ ১৯৭২ সালে তিনি খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন ৷ সাতক্ষীরার সরকারি পিসি কলেজ থেকে আইএসসি পাস করেন ১৯৭৪ সালে ৷ এরপর বিএ পাস করেন সাতক্ষীরা সরকারি কলেজ থেকে ৷ আর রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৷ পরবর্তীতে ধানমন্ডি ল’ কলেজ থেকে এলএলবি পাস করেন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.