করোনাভাইরাস সংক্রমণ আবারও ৫০০ শত ছাড়িয়েছে ৷ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে ৫৫৭ জন৷
রোববার (২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাস সংক্রমণের নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার একশত ৩০ জনের ৷ পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দুই দশমিক ৯১ ভাগ ৷
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে মোট করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৮৬ হাজার চারশত ৬৬ জন ৷