নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দুর্নীতি একটি ক্যান্সার ৷ বিচার বিভাগে দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেব না ৷ দুর্নীতির বিষয়ে নো কম্প্রোমাইজ ৷
রোববার (২ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন ৷
প্রধান বিচারপতি বলেন, আঙুলে ক্যান্সার হলে যেমন কেটে ফেলতে হয়, দুর্নীতিও তেমনি ৷
তিনি আরও বলেন, দুর্নীতি যেই করুক আমার কর্মকর্তা ও কর্মচারী হলেও তাকে ছাড় দেয়া হবে না ৷
মামলাজট কমানো, বিচারবিভাগ থেকে দুর্নীতি দূর করা, বার ও বেঞ্চের মধ্যে সমন্বয়ে কাজ করার কথা বলেন তিনি ৷
নবনিযুক্ত প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল ছাড়াও বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলও বক্তব্য রাখেন ৷