সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খানের ( তফাজ্জল হোসেন) প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার (১৭ জানুয়ারি) সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে ৷
এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন বিজ্ঞপ্তি জারি করেছে ৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ তফাজ্জল হোসেন খান রোববার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় মৃত্যুবরন করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) ৷
তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে ৷
সুপ্রিম কোর্টের এ আইনজীবীর মৃত্যুতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শোক প্রকাশ করেছেন ৷
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ৷