খবরের চোখ
সব সময়

করোনায় আক্রান্ত ন্যানসি

0

- Advertisement -

করোনায় আক্রান্ত হয়েছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি ৷ মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ন্যানসি নিজেই ৷

তিনি জানান, রোববার (১৬ জানুয়ারি) রাত থেকে অসুস্থ অনুভব করছিলেন ৷ এরপর সোমবার (১৭ জানুয়ারি) করোনা টেস্ট করান এই গায়িকা ৷

- Advertisement -

মঙ্গলবার (১৮ জানুয়ারি) তার করোনা টেস্টের ফল পজিটিভ আসে ৷ ন্যানসির স্বামী মহসিন, মেয়ে রোদেলা, ছোট ভাই সানি ও গৃহকর্মী এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়নি ৷

উল্লেখ্য কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি কোভিড-১৯ এর দুটি টিকা দেওয়ার পরও করোনায় আক্রান্ত হলেন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.