আন্তর্জাতিক ডেস্কঃ
রাশিয়ায় সামরিক বাহিনী নিয়ে ভুয়া খবরের জন্য কারাদন্ডের বিধান রেখে আইন পাশ করা হয়েছে ৷ দেশটির প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার এ সংক্রান্ত বিলে স্বাক্ষর করেন ৷ ফলে বিলটি এখন আইনে পরিনত হয়েছে ৷
এতে সৈন্যদের নিয়ে ভুয়া সংবাদ পরিবেশনের জন্য সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদন্ডের বিধান রাখা হয়েছে ৷
এছাড়া পুতিন রাশিয়ার বিরুদ্ধে অবরোধের ডাক দেয়ার জন্য জরিমানা কিংবা কারাদন্ডের বিধান রাখা আরও একটি বিলে স্বাক্ষর করেন ৷
উল্লেখ্য, ইউক্রেনে হামলার জন্য পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর নজিরবিহীন অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে ৷ খবর বাসসের