আগামীকাল রোববার খুলছে সুপ্রিম কোর্ট ৷ গত ১৭ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটি ও অবকাশকালীন ছুটি মিলিয়ে ১৭ দিন পর খুলছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ৷
ইতোমধ্যে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৫০টি বেঞ্চ গঠন করে দিয়েছেন ৷ এ বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশনা দেয়ার বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ৷
প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়, আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে, আগামী ৩ এপ্রিল রোববার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত বেঞ্চসমূহ গঠন করা হইলো ৷
পরে ৫০ একক ও দ্বৈত বেঞ্চের নাম বিচারিক এখতিয়ারসহ উল্লেখ করা হয়েছে ৷