খবরের চোখ
সব সময়

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট ২৩ এপ্রিল বিক্রি শুরু

0

- Advertisement -

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৩ এপ্রিল থেকে ৷ কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট ক্রয় করা যাবে ৷

সোমবার (১১ এপ্রিল) বাংলাদেশ রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ এপ্রিল বিক্রি হবে ৫দিন পরের, অর্থাৎ ২৭ এপ্রিল যাত্রার টিকিট ৷ পর্যায়ক্রমে ২৪ এপ্রিল ২৮ এপ্রিলের যাত্রার টিকিট, ২৫ এপ্রিল ২৯ এপ্রিলের যাত্রার টিকিট, ২৬ এপ্রিল ৩০ এপ্রিলের যাত্রার টিকিট এবং ২৭ এপ্রিল ১ মের যাত্রার টিকিট ৷

- Advertisement -

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ মে পবিত্র ঈদুল ফিতর হবে ধরে নিয়ে টিকিট বিক্রির এই সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ৷
তবে, রোজা ৩০টি হলে, অর্থাৎ ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল বিক্রি হবে ২ মের ট্রেনের অগ্রিম টিকিট ৷

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে ৫ মে ৷ সেদিনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে ১ মে ৷ ঈদ যাত্রার বিক্রি হওয়া টিকিট ফেরৎ নেয়া হবে না ৷

নিয়মিত ১০২টি আন্তঃনগর ট্রেনের সাথে বিশেষ ৬ জোড়া ট্রেন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে ৷ ছবি সংগৃহীত

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.