খবরের চোখ
সব সময়

রমজানে সাড়ে ৪ লাখ মানুষকে ইফতার ও ঈদ উপহার দিয়েছে যুবলীগ

0

- Advertisement -

ডেস্ক রিপোর্টঃ

২০ রমজান পর্যন্ত ৪ লাখ ৬৬ হাজার ৫০০ জন মানুষের মধ্যে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৷
শুক্রবার (২২ এপ্রিল) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ এপ্রিল ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল ৷

- Advertisement -

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের আহবানে সাড়া দিয়ে যুবলীগের নেতাকর্মীরা প্রথম রমজান থেকে ২০ রমজান পর্যন্ত দেশব্যাপী প্রায় ৪ লাখ ৬৬ হাজার ৫০০ জন সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ৷

ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ি, লুঙ্গি, চাল, ডাল, আলু, পেঁয়াজ, এক লিটার সয়াবিন তেল, লবণ, দুই প্রকারের সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন তৈজসপত্র ৷

ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণে কেন্দ্রীয় যুবলীগসহ সারা দেশের বিভিন্ন ইউনিট অংশগ্রহণ করে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.