খবরের চোখ
সব সময়

সংরক্ষিত আসনে আজ মনোনয়ন জমা দেবেন শেরীফা কাদের

0

- Advertisement -

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে (৪৫) জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি এবং সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদের ৷

বুধবার (১৩ অক্টোবর) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷

- Advertisement -

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় নির্বাচন কমিশন সচিবালয়ে জাতীয় পার্টির মনোনীত শেরীফা কাদের উপস্থিত থেকে মনোনয়ন পত্র দাখিল করবেন ৷

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের স্ত্রী শেরীফা কাদের ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.