খবরের চোখ
সব সময়

২২ জেলায় বিজিবি মোতায়েন

0

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় শৃঙ্খলতা বজায় রাখতে দেশের ২২ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে ৷

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্ণেল ফয়জুর রহমান বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ৷

জেলা প্রশাসনের চাহিদার প্রেক্ষিতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গা পূজার নিরাপত্তা রক্ষার্থে দেশব্যাপী বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হচ্ছে ৷ এখন পর্যন্ত কুমিল্লা, ঢাকা বিভাগের নরসিংদী, মুন্সিগঞ্জসহ ২২টি জেলায় প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে ৷

রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে কি না জানতে চাইলে লে. কর্ণেল ফয়জুর রহমান বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানীতেও বিজিবি মোতায়েন করা হবে ৷

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.