খবরের চোখ
সব সময়

পেরুকে হারিয়ে আর্জেন্টিনার জয়

0

- Advertisement -

বিশ্বকাপ বাছাইয়ে পেরুকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল আর্জেন্টিনা ৷ শুক্রবার (১৫ অক্টোবর) ভোরে ঘরের মাঠে খেলতে নেমে লাওতারা মার্তিনেজের একমাত্র গোলে পেরুর বিপক্ষে ১-০ ব্যবধানের জয় পায় আর্জেন্টিনা ৷

৯ মিনিটের মাথায় এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা ৷ হেড করে প্রতিপক্ষের জালে বল পাঠান ক্রিস্তিয়ান রোমেরো, কিন্তু তিনি অফসাইডে থাকায় এগিয়ে যাওয়া হয়নি আর্জেন্টিনার ৷

- Advertisement -

৩৯ মিনিটে গোলের সুযোগ হারান দি মারিয়া ৷ ডান দিক থেকে সতীর্থের ক্রস বক্সে পেয়ে ভলি করার চেষ্টায় ব্যর্থ হন মার্তিনেস ৷

৪৩ মিনিটে মার্তিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা ৷ নাউয়েল মোলিনার ক্রস থেকে দুর্দান্ত হেড প্রতিপক্ষের জাল খুঁজে নেন ইন্টার মিলানের এই ফরোয়ার্ড ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.