খবরের চোখ
সব সময়

আপিল শুনানির আগে মৃত্যুদন্ডের সংবাদ সঠিক নয়

0

আপিল শুনানির আগে চুয়াডাঙ্গায় দুই আসামির মৃত্যুদন্ড কার্যকরের সংবাদ সঠিক নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক ৷

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সচিবালয়ে নিজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান ৷

তিনি বলেন, আপিল শুনানির আগে তাদের মৃত্যুদণ্ডাদেশের কার্যকর করা হয়েছে, এ কথাটি কিন্তু সঠিক না ৷ তাদের আপিল শুনানি হয়েছে, জেল আপিল ছিল, জেল আপিল শুনানি হয়েছে ৷

জেল আপিল শুনানির পরে তাদের প্রাণভিক্ষা চাওয়ার যে অধিকার সেটাও দেওয়া হয়েছিল ৷ রাষ্ট্রপতি নাকচ করার পরে তাদের ফাঁসি দেওয়া হয়েছে ৷

একটি হত্যা মামলায় ঝড়ু ও মকিম নামের দুই আসামির নিয়মিত আপিল নিষ্পত্তির আগে তাদের দন্ড কার্যকর করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় ৷

মৃত্যুদন্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে ২০১৩ সালে আপিল বিভাগে নিয়মিত আপিল করেছিলেন দন্ডিত ওই দুই ব্যক্তি ৷

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.