খবরের চোখ
সব সময়

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ১৪১ আটক

0

- Advertisement -

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ১৪১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৷

বুধবার (৩ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ৷

- Advertisement -

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, আটকদের কাছ থেকে ৭০৫ দশমিক ৬ গ্রাম ১১৬০ পুরিয়া হেরোইন, ১০ হাজার ৫৫৬ পিস ইয়াবা, ৩ কেজি ৫৪৫ গ্রাম ৩৬ পুরিয়া গাঁজা, ১২০ বোতল ফেনসিডিল, ৯টি ইনজেকশন ও ৮ লিটার দেশি মদ জব্দ করা হয় ৷

আসামিদের নামে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০১টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.