খবরের চোখ
সব সময়

করোনায় আরও ৬ জনের মৃত্যু

0

করোনায় আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে ৷ এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো মোট ২৭ হাজার ৯০১ জন ৷

৭ নভেম্বর সকাল ৮টা থেকে ৮ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে ৷ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭১ হাজার ২২৮ জন ৷

সোমবার (৮ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ৷

একই সময়ে সুস্থ হয়েছেন ২০৯ জন ৷ এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৩৪ জন ৷

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.