খবরের চোখ
সব সময়

শিক্ষার্থীদের বেশি বেশি প্রশ্ন করার সুযোগ দিন -দীপু মনি

0

- Advertisement -

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে ক্লাসে বেশি বেশি প্রশ্ন করার সুযোগ দিতে হবে ৷

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে পরিমার্জিত শিক্ষাক্রমের ওপর শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও উপজেলা একাডেমিক সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন ৷

- Advertisement -

দীপু মনি বলেন, শিক্ষার্থীরা যাতে মুখস্থবিদ্যা নির্ভর না হয়৷ সেদিকে খেয়াল রাখতে হবে ৷ শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য শিক্ষা নয়, বরং এর প্রয়োগও শিখতে হবে ৷

তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হবে ৷ চতুর্থ শিল্ল বিপ্লবের যে চ্যালেঞ্জ, তা মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত হতে হবে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.