খবরের চোখ
সব সময়

মুরাদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন

0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, অশ্লীল ভাষায় নারী বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে মন্ত্রিত্ব আর দলীয় পদ হারানো ডা. মুরাদ হাসানসহ দুইজনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে ৷ মামলার আবেদনে আরেকজন আসামি হলেন মহিউদ্দিন হেলাল নাহিদ ৷

রোববার (১২ ডিসেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী ৷

ট্রাইব্যুনালের বিচারক ছুটিতে থাকায় সোমবার (১৩ ডিসেম্বর) শুনানির তারিখ রাখা হয়েছে ৷

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন ঢাকা বারের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মাসুদ আহমেদ তালুকদার ৷
তিনি বলেন, আজ মামলা ফাইলিং হয়েছে, বিচারক ছুটিতে থাকায় সোমবার শুনানি অনুষ্ঠিত হবে ৷

বিভিন্ন টকশো ও অনুষ্ঠানে নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য ও এক চিত্রনায়িকার সঙ্গে অডিও ফাঁসের ঘটনায় ডা. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.