প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং ৫১তম বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ৷
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে সম্মুখস্থ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এই শ্রদ্ধা জানান ৷ পুষ্পস্তবক অর্পণের পর তিনি বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ৷
পরে তাঁর দলের সিনিয়র নেতাদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন ৷
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা এসময় উপস্থিত ছিলেন ৷ খবর বাসসের