খবরের চোখ
সব সময়

হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন মিথিলা

0

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্নসাতের অভিযোগে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন ৷

গত ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল ৷

রোববার (১২ ডিসেম্বর) মিথিলা জামিন চেয়ে আবেদন করেন ৷ সোমবার (১৩ ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোঃ আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চে এ মামলায় শুনানি হবে ৷

মামলার এজাহারে বলা হয়েছে, প্রতারণামূলকভাবে গ্রাহকদের টাকা আত্নসাৎ ও সহায়তা করা হয়েছে ৷ আত্নসাত করা টাকার পরিমাণ ৩ লাখ ১৮ হাজার টাকা ৷ যা উদ্ধার করা সম্ভব হয়নি ৷

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.