দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে ৷ এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১৬২ জনে ৷
২ জুলাই থেকে ৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৯০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৷ এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৭৮ হাজার ৬৮৯ জন ৷
রোববার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে ৷
উল্লেখিত সময়ে সুস্থ হয়েছেন ৩০৭ জন করোনা রোগী ৷ এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৮ হাজার ২৯৭ জন ৷