ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির গ্রাহকদের চার হাজার কোটি টাকা আত্নসাতের মামলায় গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি)রফিকুল আমিনের ১২ বছরের সাজার বিরুদ্ধে আপিল গ্রহণ করেছেন হাইকোর্ট ৷
একইসঙ্গে তাকে দুইশ কোটি টাকা জরিমানার রায় স্থগিত করে নিম্ন আদালত থেকে এ মামলার নথি তলব করা হয়েছে ৷
বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি রিয়াজ উদ্দিন খান সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন ৷
ডেপুটি এটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ৷