করোনায় আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে ৷ এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১৮১ জনে ৷
দেশে ৪ জুলাই সকাল ৮টা থেকে ৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৯৯৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৷ এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জনে ৷
মঙ্গলবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে ৷
উল্লেখিত সময়ে সুস্থ হয়েছেন ৪৯৪ জন করোনা রোগী ৷ এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৯ হাজার ২৭৩ জন ৷