খবরের চোখ
সব সময়

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে নতুন ইতিহাস তৈরি হয়েছে – জয়

0

- Advertisement -

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে নতুন ইতিহাস তৈরি হয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে এবং মধ্যম আয়ের সমৃদ্ধ ডিজিটাল রাষ্ট্র গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ৷

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন ৷

- Advertisement -

সজীব ওয়াজেদ জয় লিখেছেন, শেখ হাসিনা যার প্রত্যাবর্তনে তৈরি হয় নতুন ইতিহাস, পুনরুদ্ধার হয় গণতন্ত্র গড়ে ওঠে মধ্যম আয়ের সমৃদ্ধ ডিজিটাল রাষ্ট্র ৷

তিনি আরও বলেন, ১৯৮১ সালের ১৭ মে, মা-বাবা-ভাই হারিয়ে এক বিষাদগ্রস্থ মন, অশ্রুভেজা চোখ, নিদারুণ কষ্ট বুকে নিয়ে দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.