আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, গতানুগতিক পড়াশোনা দিয়ে শিক্ষার নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করা অসম্ভব ৷ তাই নতুন সময়ে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে সবাইকে একযোগে কাজ করতে হবে ৷
দীপু মনি বলেন, শিক্ষাব্যবস্থাকে ব্লেন্ডেড করা এই পরিবর্তনের একটি অংশ ৷ তবে, এই পরিবর্তনের যাত্রায় সবাইকে একত্রে কাজ করতে হবে ৷ সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্মার্ট শিক্ষাব্যবস্থা তৈরি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম করাই আমাদের উদ্দেশ্য ৷ সেজন্য সবাইকে এই মিশন -ভিশনকে বিশ্বাস করে কাজ এগিয়ে নিতে হবে ৷
মঙ্গলবার (১৬ মে রাজধানীর একটি হোটেলে ‘এক্সেলারেটিং ব্লেন্ডেড এডুকেশন ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক এক আন্তর্জাতিক কনসালটেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন ৷
তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ রূপকল্প অর্জনে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি বাস্তবায়নে সরকারি, বেসরকারি, উন্নয়ন সহযোগী সংস্থাসহ সকলকে একযোগে কাজ করার বিকল্প নেই ৷ এই স্বপ্নযাত্রায় ব্লেন্ডেড শিক্ষাব্যবস্থার মাস্টারপ্ল্যান আমাদের একটি পদক্ষেপ ৷