বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
বুধবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি হাসপাতালে পৌঁছান ৷
এর আগে বেগম জিয়া বিকেল ৬টা ২৫ মিনিটে গুলশানের বাস ভবন থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্য রওয়ানা দেন ৷ এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি সিনিয়র নেতারা ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন ৷
বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হাসান গণমাধ্যমে জানিয়েছেন, চিকিৎসকদের সাংবাদিকদের পরামর্শে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷