খবরের চোখ
সব সময়

রংপুরে বিষপানে কলেজ ছাত্রীর আত্মহত্যা

0

সরকার সালাহউদ্দীন সুমন:

রংপুর নগরীর লালবাগ এলাকায় বিষপানে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।বুধবার(২৯ নভেম্বর) বিকালে লালবাগ পূর্বপাড়া এলাকার আশিষ মহল ছাত্রী নিবাসে ঘটনটি ঘটে, তিনি কারমাইকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।
ছাত্রী নিবাস সূত্রে জানা যায়,মৃত ছাত্রীর নাম রুমানা আক্তার রুপা (২০), লালমনির হাটের কালীগন্জ এলাকার রঞ্জু মিয়ার মেয়ে।পরিবার সূত্রে জানা যায়,স্বামী মিজানুর রহমানের সাথে কিছুদিন থেকে মনমালিন্য হয়ে আসছিলো। একপর্যায়ে সে বিষপান করলে ছাত্রী নিবাস কতৃর্পক্ষ, গিয়াস উদ্দিন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন,ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরণ করেন।
তিনি আরো জানান,বর্তমানে এই ছাত্রীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.