খবরের চোখ
সব সময়

বেইলি রোডসহ আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধ চেয়ে রিট

0

আদালত প্রতিবেদক:

বেইলি রোডসহ ঢাকা সিটিতে আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে ৷ একইসঙ্গে বেইলি রোডে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে ৷

এছাড়া বেইলি রোডের ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে ৷
রোববার (৩ মার্চ) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এ রিট দায়ের করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ ৷

তিনি জানান, বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে এ রিট শুনানির জন্য উপস্থাপন করা হবে ৷

রিটে মন্ত্রিপরিষদ সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজউক চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার দুই সিটির মেয়র, গ্রিন কোজি কটেজ ও আমিন মোহাম্মদ রিয়েল স্টেট প্রপার্টিকে বিবাদী করা হয়েছে ৷

গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌণে ১০টার দিকে বেইলি রোডে কাচ্চি ভাই নামে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস ৷ সেখানে ১৩ ইউনিট কাজ করে রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস ৷

এ অগ্নিকাণ্ডে নারী, পুরুষ ও শিশুসহ ৪৬ জনের মৃত্যু হয় ৷ এতে সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষ রয়েছেন ৷

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.