খবরের চোখ
সব সময়

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন সেতুমন্ত্রী

0

ডেস্ক রিপোর্ট:

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি ৷

রোববার (৩ মার্চ) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৪ ফ্লাইটে তিনি রওয়ানা হন ৷

ফ্লাইটটি সকাল সাড়ে ৮টায় ছাড়ার কথা থাকলেও ৮টা ৪১ মিনিটে ছেড়ে যায় ৷
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন ৷

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শীঘ্রই সেতুমন্ত্রী ঢাকায় ফিরবেন বলে আশা করছেন তিনি ৷

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.