খবরের চোখ
সব সময়

প্রাথমিক বিদ্যালয় হবে শুদ্ধাচার চর্চার আঁতুড়ঘর: রুমানা আলী

0

স্টাফ রিপোর্টার:

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, প্রতিটি প্রাথমিক বিদ্যালয় হবে শুদ্ধাচার চর্চার আঁতুড়ঘর ৷
শনিবার রাতে অফিসার্স ক্লাব মিলনায়তনে প্রাথমিক শিক্ষায় শুদ্ধাচার চর্চা-শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন ৷

প্রতিমন্ত্রী বলেন, নীতি ও নৈতিকতার ভিত শক্তিশালী না হলে কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না৷ আর মাথা নিচু জাতির পক্ষে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব নয় ৷

রুমানা আলী আরও বলেন, প্রাথমিক বিদ্যালয় শিশুকে নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খলা ও কর্তব্যপরায়নতার পাঠদান করা হবে, যাতে করে শিশু সৎ ও সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে ৷

বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন – পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক মুখ্যসচিব আব্দুল করিম, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন ও মাহমুদ হাসানসহ আরো অনেকে ৷

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.