খবরের চোখ
সব সময়

শিক্ষা প্রশাসনে বড় রদবদল

0

অন্তর্বর্তী সরকারের এক মাস পর শিক্ষা প্রশাসনেও বড় রদবদল আনা হয়েছে ৷ ১৯টি সরকারি কলেজের অধ্যক্ষ পরিবর্তনের পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) পরিবর্তন আনা হয়েছে ৷

সোমবার (৯ সেপ্টেম্বর) এ রদবদল এনে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় ৷ বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন ৷
সব মিলিয়ে ৭৬ জনকে রদবদল করা হয়েছে ৷

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.