খবরের চোখ
সব সময়

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিনকে ওএসডি

0

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার।

সোমবার (২ ডিসেম্বর) তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে, ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হককে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক করা হয়েছে। এ জন্য তার চাকরি যোগাযোগ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। আর বিটিআরসির পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মো. তৌফিকুল ইসলাম।

এছাড়া, বিটিআরসির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম রেজাউর রহমানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

খবরের চোখ/ ঢাকা /ডিসেম্বর ২০২৪

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.