খবরের চোখ
সব সময়

চরম ভোগান্তিতে ট্রেনের যাত্রীরা

0

- Advertisement -

বিশেষ প্রতিনিধি:

হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ হওয়ার কারণে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দিনভর চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা ৷ অসংখ্য টিকেট নেওয়া যাত্রী ষ্টেশনে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, আবার অনেকেই ফিরে যাচ্ছে ।

সরেজমিন দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার উদ্দেশ্যে কমলাপুর রেল স্টেশনে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন যাত্রীরা। অপেক্ষায় থাকা শিশু ও বয়স্করা পড়েছেন বিপাকে। অনেক যাত্রী ট্রেনের সামনে অপেক্ষা করতে দেখা গেছে ।

সোনারগাঁ থেকে আসা মোঃ রফিক জানান, শ্বশুরবাড়ি জামালপুর। ট্রেনে যাওয়ার উদ্দেশ্যে কমলাপুর স্টেশনে এসেছি , কিন্তু এখানে এসে দেখি ট্রেন চলাচল বন্ধ। বাসে যেতে খরচ বেশি হবে, এত টাকা আমার কাছে নেই। কি যে করি! এখন বড় সমস্যায় পড়েছেন বলে জানান তিনি।

- Advertisement -

মানিকনগর থেকে আসা মধ্যবয়স্ক নারী রুজিয়া জানান, নাতিকে নিয়ে মেয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে কমলাপুর স্টেশনে এসে দেখি ট্রেন যাবে না। নাতি মার কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করে ঘুমিয়ে গেছে আমার কোলে। ট্রেন না গেলে এখন কিভাবে যাবো বুঝতে পারছি না। নাতির ঘুম ভাঙলেই কান্নাকাটি শুরু করবে আবার। একটা বিপদেই পড়ে গেছি।

রামপুরা থেকে আসা রানা মিয়া জানান, যাব ভৈরব । ট্রেন যাবে না এখন যে কি করি। স্টেশন ঘুরতেছি দেখি ট্রেন কখন ছাড়বে অপেক্ষা করা ছাড়া আর কোন পথ দেখছি না।

২০১২ তে রিটায়ার্ড নেওয়া রেলে খালাসী পদে চাকরিজীবী কাজী নজরুল ইসলাম জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট মিলে লোকাল ট্রেনে মেথি কান্দা হয়ে আন্তঃনগর ট্রেনে এসে উত্তরায় বিমানবন্দর স্টেশনে এসেছি। কিন্তু এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কমলাপুর স্টেশন এসে দেখি ট্রেন চলবে না। বাসে যাবেন কিনা জানতে চাইলে তিনি আরো বলেন, আমরা ট্রেনে চলাচলে অভ্যস্ত। বুড়ো বয়সে বেশি টাকা খরচ করবো এই সাহস নেই।
আন্দোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই সরকার এই আন্দোলনে গুরুত্ব দিবে না। আন্দোলন করেও কোন লাভ নেই। আর রেলের কর্মচারীদের ওরকম ভালো এবং অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি নেই যে তাদের দাবিদাওয়া গুলি সরকারের কাছ থেকে ওভাবে আদায় করবে। তাই এই আন্দোলন করে কোন লাভ নেই ।

কমলাপুর স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, ট্রেন চলাচলের বিষয় এখনো কোন সিদ্ধান্ত আসেনি। দাবি দাওয়ার বিষয় এখনো মিটিং চলছে। আমরা আজ বারোটা পর্যন্ত ১০০% টিকিট ফেরতের ব্যবস্থা করেছি তবে ট্রেন না চলার সম্ভাবনাই বেশি ৷

ঢাকা/জানুয়ারি ২০২৫

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.