খবরের চোখ
সব সময়

জুলাই বিপ্লবে আহতদের আবার অবরোধ, যান চলাচল বন্ধ

0

রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে গণঅভ্যুত্থানে আহতরা ফের সড়ক অবরোধ করেছেন। রোববার সকালে এ অবরোধের কারণে যান চলাচল বন্ধ রয়েছে।

আহতরা পঙ্গু হাসপাতালের সামনের দুই পাশের সড়কে ব্যারিকেড দেন। আহত বেশ কয়েকজন সড়কের ওপর শুয়ে পড়েন।

আহতরা জানান, গত তিন মাস আগেও জুলাই আন্দোলনে আহতরা পঙ্গু হাসপাতালের সামনে সকাল থেকে রাত পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন। তখন মধ্যরাতে হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও উপদেষ্টাসহ চারজন উপদেষ্টা তাদের দাবি–দাওয়া পূরণের আশ্বাস দিলে আন্দোলনকারীরা সরে যায়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.