খবরের চোখ
সব সময়

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

দুই দিনব্যাপী ভোটগ্রহণ চলবে

0

খবরের চোখ প্রতিবেদক:

ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যবর্ষের কার্যকরী কমিটি গঠনের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে ৷ আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার দুই দিনব্যাপী এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৷

বুধবার সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৷ মাঝে দুপুর ১টা থেকে ২ টা পর্যন্ত ১ ঘন্টা ভোটগ্রহণ বিরতি থাকবে ৷ বৃহস্পতিবারও একই সময় পর্যন্ত ভোটগ্রহণ শেষে ভোট গণনার পর ফলাফল ঘোষণা করা হবে ৷

ঢাকা আইনজীবী সমিতিতে ভোটার সংখ্যা ২০ হাজার ৭শত ২৭ জন ৷ এ নির্বাচনে সম্পাদকীয় পদে ১৩ জন, সহ কার্যকরী সদস্য পদে ১০ জনসহ মোট ২৩ টি পদের বিপরীতে ৫৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে ৷

প্রধান নির্বাচন কমিশনার মো. বোরহান উদ্দিন সাংবাদিকদের বলেন, এবার বিএনপি এবং জামায়াত ও স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন ৷ এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে ৷ ভোটাররা কোনো প্রকার বাধা ছাড়াই নির্বাচনে ভোট দিতে পারবেন এবং গণনা স্বচ্ছতার সঙ্গেই হবে ৷

তিনি আরও বলেন, গত বছরের ৫ আগস্টের পরে সব জায়গায় নির্বাচন হলেও ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়নি ৷ এ নির্বাচন আইনজীবীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ৷

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সমমনা সমর্থিত ঐক্য প্যানেলের সভাপতি পদে আনোয়ার জাহিদ ভুঁইয়া ও সাধারণ সম্পাদক পদে মো. আবুল কালাম খানের নেতৃত্বে নীল প্যানেল ৷

জামায়াত ও সমমনা সমর্থিত সভাপতি পদে এস এম কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সবুজ প্যানেল ৷
এছাড়াও সভাপতি পদে মো. ইউনুস আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শহীদুল্লাহ ও বলাই চন্দ্র দেব এবং বিভিন্ন পদে ৬ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.