খবরের চোখ
সব সময়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইআবি ভিসির সৌজন্য সাক্ষাৎ

উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

0

খবরের চোখ প্রতিবেদক:

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়-এর মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর ভিসি প্রফেসর ড. মোঃ রইছ উদ্দীন-এর সঙ্গে ২৯ এপ্রিল (বুধবার) তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান দেশের মাদরাসা ও উচ্চশিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, গুণগত মানোন্নয়ন এবং গবেষণাকে আরও ফলপ্রসূ করার লক্ষ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়-এর গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, একটি জ্ঞানভিত্তিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কার্যকর সহযোগিতা অপরিহার্য।

এ সময় উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং আন্তঃবিশ্ববিদ্যালয় সহযোগিতা জোরদারের বিষয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ইআবি-কে একটি আধুনিক, গবেষণাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলোও তিনি তুলে ধরেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ইআবির চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে দুই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একে অপরের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান এবং দেশের উচ্চশিক্ষার সামগ্রিক অগ্রগতিতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.