নিজস্ব প্রতিবেদক
বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ‘এমাজউদ্দীন আহমদ রিসার্চ সেন্টার’ এর সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) এলিফ্যান্ট রোডে রিসার্চ সেন্টারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় অধ্যাপক এমাজউদ্দীন আহমদের আসন্ন মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও অন্যান্য কর্মসূচি প্রণয়নের বিষয়ে আলোচনা হয়।
সভার সভাপতিত্ব করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং এমাজউদ্দীন আহমদ রিসার্চ সেন্টারের আহবায়ক অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম।
এ সময় উপস্থিত ছিলেন এমাজউদ্দীন আহমদের কন্যা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, পুত্র নিরাপত্তা বিশ্লেষক জিয়া আহমদসহ প্রমুখ।