খবরের চোখ
সব সময়

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্ট

0

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার রাস্তায় ও ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট বিভাগ ৷

মঙ্গলবার (১৯ মে) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন ৷

স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে ৷

এর আগে, ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা -২০২৬ এর হকারদের ফুটপাত বরাদ্দের ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে রিট করেন অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামান ৷

পরে রিটকারী আইনজীবী গণমাধ্যমে বলেন, নীতিমালার যে অংশটিতে ফুটপাত বরাদ্দের কথা বলা হয়েছে, সেটি সংবিধানের ধারা ২১ এবং ৩৬-এ প্রদত্ত জনগণের মৌলিক অধিকার ও অবাধ চলাচলের অধিকার লঙ্ঘন করে ৷

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.