খবরের চোখ
সব সময়

ইআবির উদ্যোগে ১৪৫ কৃতি শিক্ষার্থী ও ১০০ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান পাচ্ছে অ্যাওয়ার্ড

0

নিজস্ব প্রতিবেদক

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেছেন, শিক্ষা, গবেষণা ও নৈতিক উৎকর্ষতায় বিশেষ অবদানের অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং অনন্য কৃতি শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান করা হবে|

বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আগামী ৩০ জুন অনুষ্ঠিতব্য “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও অনন্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান-২০২৬” উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন| উপাচার্য জানান, শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণা ও নৈতিক মূল্যবোধে উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে| এ বছর ১৪৫ জন কৃতি শিক্ষার্থী এবং ১০০টি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে| অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি|

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, ট্রেজারার জনাব শাহীনুল ইসলাম, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষনা কেন্দ্রের ডিন, প্রফেসর ড. মো: ইদ্রিস আলী, মাদরাসা পরিদর্শক (অতি: দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব ফাহাদ আহমদ মোমতাজী, বিভিন্ন দপ্তরের পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন|

উল্লেখ্য, আগামী ৩০ জুন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এম.পি| বিশেষ অতিথি হিসেবে মাননীয় শিক্ষা উপদেষ্টা, জনাব মাহ্দী আমিন, শিক্ষা সচিব জনাব আবদুল খালেক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ উপস্থিত থাকবেন| ২০২৩ ও ২০২৪ সালের বিভিন্ন ফাজিল ও কামিল কোর্সে ‘এ+’ প্রাপ্ত ১৪৫ জন শিক্ষার্থী এবং ১০০টি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে|

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.