নিজস্ব প্রতিবেদক
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে এবং উত্তরা ১০নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উত্তরা ১০নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি অফিস প্রাঙ্গণে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান এবং আইচি হেলথ কেয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মো. মোয়াজ্জেম হোসেন, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের এমডি উলফাত জাহান মুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা ১০নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির তত্ত্বাবধায়ক মণ্ডলী কমিটির আহ্বায়ক মো. মুনজুরুল কাদির কনক।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উত্তরা ১০নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির তত্ত্বাবধায়ক মণ্ডলী কমিটির সদস্য সচিব মুহাম্মদ সাজ্জাদ হোসেন, সদস্য শেখ মোহাম্মদ আনোয়ারুল হক ও সেক্টরের গণ্যমান্য ব্যক্তিরা।
এই মেডিকেল ক্যাম্পে ২০০-এর অধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।