ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক কর্মীকে আটক করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ ৷ আটক ব্যক্তির নাম অর্ণব দাস(৩৭) ৷
আজ শনিবার (১৫ আগস্ট) সকালে ধানমণ্ডি ৩২ এলাকায় অবস্থানকালে তাকে আটক করা হয় ৷ পরে পুলিশের গাড়িতে করে তাকে ধানমন্ডি থানায় নেয়া হয় ৷
পুলিশ সূত্রে জানা গেছে আটক অর্ণব দাসের বাড়ি টাঙ্গাইলের হিরানগরের দেলদুয়ারে ৷
ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন ৷
ওসি বলেন, অর্ণব দাস যুবলীগের সদস্য ৷ তার বাড়ি টাঙ্গাইল জেলায় ৷ তিনি ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এসেছিলেন ৷ আটক অর্ণব দাসকে আদালতে পাঠানো হয়েছে ৷