খবরের চোখ
সব সময়

ঢাকা মাহমুদা খাতুন মহিলা কামিল মাদ্রাসা পরিদর্শনে ইআবি ভাইস চ্যান্সেলর

নিজস্ব প্রতিবেদক

0

ঢাকা আরমানিটোলা মাহমুদা খাতুন মহিলা কামিল (মাস্টার্স) মাদরাসার বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান মেহমান হিসেবে মাদরাসার সার্বিক বিষয় পরিদর্শন করেছেন ইসলামি আরবি বিশ্বদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান।

বুধবার (১৯ আগস্ট) সকালে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন ইআবির ভিসি ৷

পরিদর্শনকালে মাদরাসার একাডেমিক কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা ঘুরে দেখেন ভাইস চ্যান্সেলর। বিশেষ করে নারী শিক্ষার্থী ও শিক্ষিকাদের সুযোগ সুবিধা পর্যালোচনা করে প্রয়োজনীয় উন্নয়ন ও মানোন্নয়নের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন তিনি।

পরে বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিলে মাদরাসার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশ এবং একটি আদর্শ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তোলে দেন এবং নারী শিক্ষার্থীদের দ্বীনি জ্ঞান ও উচ্চ শিক্ষা অর্জনে আরো বেশি অধ্যাবসায়ী হওয়ার প্রতি তাগাদা দেন তিনি।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য জনাব হামিদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ. খ. ম. আবু বকর সিদ্দীক, ডিডিএলজি ঢাকা ও গভর্নিং বডির সভাপতি জনাব জাবের মোঃ সোয়াইব, গভর্নিং বডির সহ-সভাপতি, জনাব নাসরিন রশিদ পুতুল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অধ্যক্ষ মাওলানা মুফতি মুহাম্মাদ বদিউল আলম সরকার। সমাপনীতে তিনি দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া ও মোনাজাত করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.