খবরের চোখ
সব সময়

রক্তদানে এগিয়ে এসে মানবতার পাশে দাঁড়াই: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

0

ঢাকা রেসিডেনসিয়াল কলেজের সাবেক ছাত্র এবং বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, আমরা রক্তদানে এগিয়ে এসে মানবতার পাশে দাঁড়াই ৷ এক ব্যাগ রক্ত হতে পারে একটি মানুষের বেচে থাকার আশার আলো ৷ তরুণ প্রজন্মের এই মহৎ উদ্যোগ সত্যিই অনেক প্রশংসনীয় ৷

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল কলেজের অডিটোরিয়ামে স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ৷

তিনি আরও বলেন, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের এমন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড সত্যিই প্রশংসনীয় ৷ স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক উদ্যোগ ৷ এক ব্যাগ রক্ত কখনো কখনো একজন মানুষের জীবন বাঁচাতে পারে ৷

গৃহায়ণ মন্ত্রী বলেন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে মানবিকতা, দায়িত্ববোধ ও মানুষের পাশে দাঁড়ানোর যে চেতনা সৃষ্টি হচ্ছে তা আমাদের সমাজ ও দেশের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক ৷

শিক্ষার্থীদের উদ্দেশ্যে গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, আমাদের সময় শিক্ষকদের মার খেয়েছি ৷ এখন তো মার খাওয়া নেই ৷ শিক্ষকদের মার খেয়েছি বলে আজকে এ পর্যন্ত আসতে পেরেছি ৷

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বিজ্ঞান, প্রযুক্তি, রোবটিকস, স্কাউটিং ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে নেতৃত্ব দিতে হবে ৷
প্রায় দশ বছর পর এই স্কুল প্রাঙ্গণে দাঁড়িয়ে আজ পুরনো অনেক স্মৃতি মনে পড়ছে। এই স্কুলের প্রতিটি জায়গার সঙ্গে আমাদের শৈশব-কৈশোরের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে ৷

এর আগে বিকেল তিনটায় কলেজের বাস্কেটবল গ্রাউন্ডে স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি উদ্বোধন করেন মন্ত্রী জাকারিয়া তাহের ৷

এসময় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর, গোপালগঞ্জের সংসদ সদস্য সেলিম ৷ তারা প্রত্যেকেই এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ৷ এছাড়াও রেসিডেনসিয়াল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ হোসেনসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ৷

 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.