খবরের চোখ
সব সময়

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

0

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও এবং পল্টন মডেল থানার অফিসার ইনচার্জকে(ওসি) প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে।

তাদের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে তাদের প্রত্যাহার করে সংযুক্ত করা হয়।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন- তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) ক্যশৈনু মারমা এবং পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোস্তফা কামাল খান।

আদেশে আরও বলা হয়, তাদের প্রত্যাহার ও সংযুক্তির আদেশ ২২ আগস্ট থেকেই কার্যকর হবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.