করোনা মুক্ত হয়ে চট্রগ্রামে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ৷ আজ শনিবার (১৪ মে) অনুশীলন করেন তিনি ৷
নানা কারণে দলের প্রয়োজনের সময়ে পাশে থাকতে পারছেন না সাকিব ৷ পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ না খেলে দেশে ফিরেছিলেন ৷ দেশে ফিরে শাশুড়ির মৃত্যুর আগে যুক্তরাষ্ট্রে উড়াল দেন তিনি ৷
গত ১০ মে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে করোনা ভাইরাসে আক্রান্ত হন অলরাউন্ডার সাকিব আল হাসান ৷ তাই ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে কোভিড পজিটিভ হওয়ার ফলে টেস্ট সিরিজ থেকে অনেকটা ছিটকে গিয়েছিলেন তিনি ৷
সেজন্য তাকে ছাড়াই লঙ্কান বধের মানসিক প্রস্তুতিও নিয়েছিল টিম টাইগার্স ৷ তবে শেষ মুহুর্তে বিশ্বসেরা অলরাউন্ডার সুস্থ হয়ে দলে ফেরায় উজ্জীবিত টাইগাররা ৷