মেসি সমর্থকদের জন্য অসাধারণ একটি রাত আজ ৷ আর্জেন্টিনা ৫-০ গোলে হারিয়েছে এস্তোনিয়াকে ৷ দলের হয়ে ৫টি গোলই করেছেন দলের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি ৷
ম্যাচের ৮ মিনিটে পেনাল্টি থেকে গোলের যাত্রা শুরু করেন মেসি ৷ প্রথমার্ধের শেষ মিনিটে করেন আরেক গোল ৷ মেসির জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা ৷
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন মেসি ৷ ৭১-৭৬ মিনিটে করেন আরও দুটি গোল ৷ মেসির অসাধারণ নৈপুণ্যে আর্জেন্টিনা ৫-০ গোলে জয়লাভ করে ৷
দুর্দান্ত ফর্মে রয়েছে আর্জেন্টিনা ৷ সম্প্রতি ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ফিনালিসিমা কাপ জিতেছে দেশটি ৷ সেই ম্যাচে মেসি গোল করালেও নিজে করেননি ৷ সেই কাপ জয়ের এক সপ্তাহের মধ্যে ফিফা প্রীতি ম্যাচটি মেসিময় হয়ে রইল ৷