তিন ম্যাচ গোলশূন্য থাকার পর গোলখরা কাটলো ক্রিস্টিয়ানো রোনালদোর ৷ শনিবার (১৮ মার্চ) আবহার বিপক্ষে সৌদি প্রো লিগে তার অসাধারণ ফ্রি কিক গোলে সমতায় ফেরে আল নাসর ৷ পরে ২-১ গোলে ম্যাচটিও জিতে নেয় তার দল ৷
২৬ মিনিটে আব্দুল ফাত্তেহ আহমেদ এগিয়ে দেন অতিথিদের ৷ এরপর ৭৮ মিনিটে ৩০ গজ দূর থেকে নেয়া এক শক্তিশালী ফ্রি কিকে জাল কাঁপান সি আর সেভেন ৷ আট লিগ ম্যাচে নবম গোল করলেন রোনালদো ৷ জানুয়ারিতে ক্লাবে যোগ দেয়ার পর ঘরের মাঠে এই প্রথমবার গোলের দেখা পেলেন তিনি ৷