খবরের চোখ
সব সময়

যে হাত ভাঙচুর করবে, সেই হাত ভেঙে দেবো- ওবায়দুল কাদের

0

- Advertisement -

কেউ ভাঙচুর করতে এলে তার হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৷

শুক্রবার (১৯ মে) বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন ৷

- Advertisement -

তিনি বলেন, ওপরে পদযাত্রা ভেতরে আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে বিএনপি ৷ বিএনপির পদযাত্রা হচ্ছে পতনযাত্রা ৷

বিএনপি আন্দোলনের ডাক দিতে পারবে কিন্তু জনগণ আন্দোলন সফল হতে দেবে না ৷ বিএনপি হাঁটুভাঙ্গা দল, আন্দোলনে পরাজিত ৷

মির্জা ফখরুলের উদ্দেশ্যে তিনি বলেন, যে হাত ভাঙচুর করবে, সেই হাত ভেঙে দেবো ৷ জনতার রোষানলে কারা পড়েছে? যারা রাস্তা দখল করে পদযাত্রা করেছে ৷ জনগণের রোষানল তাদের ওপরেই ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.