খবরের চোখ
সব সময়

দেশে আবারও তত্ত্বাবধায়ক সরকার আসবে- দুদু

0

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে আবারও তত্ত্বাবধায়ক সরকার আসবে ৷ বিএনপি সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচনে যাবে এবং জয়লাভ করবে ৷

শুক্রবার (১৯ মে) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন ৷

গায়েবি মামলায় গ্রেপ্তার, নির্যাতন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদসহ সরকার পতনের ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে নওগাঁ জেলা বিএনপির আয়োজনে নওগাঁ শহরের কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ৷

দুদু বলেন, শিগগিরই নতুন আন্দোলনের ডাক আসবে ৷ এই আন্দোলনকে আমরা আগামী জুন মাসের মধ্যে একটা যৌক্তিক অবস্থানে নিয়ে যাবো ৷

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া ও নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন হবে, তারপরেই দেশে নির্বাচন হবে ৷

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.